সকল বোর্ডের এইচএসসি ও সমমান সাপ্লিমেন্টারি পরীক্ষা ২০২৬ এর সময়সূচি আজ ১২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে।
পূর্ণাঙ্গ সময়সূচিটি দেখুন
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড
ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ
এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ এর সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি
[পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।]
সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে, উচ্চমাধ্যমিক সার্টিফিকেট সাপ্লিমেন্টারি পরীক্ষা ২০২৬ নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবে।
| বিষয় ও পরীক্ষা শুরুর সময় সকাল ১০টা হতে বেলা ১টা পর্যন্ত |
বিষয় কোড | তারিখ ও দিন | বিষয় ও পরীক্ষা শুরুর সময় বিকাল ২টা হতে ৫টা পর্যন্ত |
বিষয় কোড |
|---|---|---|---|---|
| ১। ইংরেজি (আবশ্যিক) ১ম পত্র | ১০৭ | ০১/১২/২০২৬ মঙ্গলবার |
১। ইংরেজি (আবশ্যিক) ২য় পত্র | ১০৮ |
| ১। বাংলা (আবশ্যিক) ১ম পত্র | ১০১ | ০২/১২/২০২৬ বুধবার |
১। বাংলা (আবশ্যিক) ২য় পত্র | ১০২ |
|
১। পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র ২। হিসাববিজ্ঞান ১ম পত্র ৩। যুক্তিবিদ্যা ১ম পত্র |
১৭৪ ২৫৩ ১২১ |
০৩/১২/২০২৬ বৃহস্পতিবার |
১। পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ২য় পত্র ২। হিসাববিজ্ঞান ২য় পত্র ৩। যুক্তিবিদ্যা ২য় পত্র |
১৭৫ ২৫৪ ১২২ |
| ১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) | ২৭৫ | ০৫/১২/২০২৬ শনিবার |
X | X |
|
১। রসায়ন (তত্ত্বীয়) ১ম পত্র ২। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র ৩। ইতিহাস ১ম পত্র ৪। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র |
১৭৬ ২৬৭ ৩০৪ ২৮৬ |
০৬/১২/২০২৬ রবিবার |
১। রসায়ন (তত্ত্বীয়) ২য় পত্র ২। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র ৩। ইতিহাস ২য় পত্র ৪। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র |
১৭৭ ২৬৮ ৩০৫ ২৮৭ |
|
১। পৌরনীতি ও সুশাসন ১ম পত্র ২। জীববিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র ৩। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র |
২৬৯ ১৭৮ ২৭৭ |
০৭/১২/২০২৬ সোমবার |
১। পৌরনীতি ও সুশাসন ২য় পত্র ২। জীববিজ্ঞান (তত্ত্বীয়) ২য় পত্র ৩। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র |
২৭০ ১৭৯ ২৭৮ |
|
১। ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র ২। সমাজবিজ্ঞান ১ম পত্র ৩। সমাজকর্ম ১ম পত্র ৪। উচ্চতর গণিত ১ম পত্র |
২৯২ ১১৭ ২৭১ ২৬৫ |
০৮/১২/২০২৬ মঙ্গলবার |
১। ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ২য় পত্র ২। সমাজবিজ্ঞান ২য় পত্র ৩। সমাজকর্ম ২য় পত্র ৪। উচ্চতর গণিত ২য় পত্র |
২৯৩ ১১৮ ২৭২ ২৬৬ |
|
১। মনোবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র ২। কৃষিশিক্ষা (তত্ত্বীয়) ১ম পত্র ৩। পরিসংখ্যান (তত্ত্বীয়) ১ম পত্র ৪। গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন ১ম পত্র |
১২৩ ২৩৯ ১২৯ ২৮২ |
০৯/১২/২০২৬ বুধবার |
১। মনোবিজ্ঞান (তত্ত্বীয়) ২য় পত্র ২। কৃষিশিক্ষা (তত্ত্বীয়) ২য় পত্র ৩। পরিসংখ্যান (তত্ত্বীয়) ২য় পত্র ৪। গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন ২য় পত্র |
১২৪ ২৪০ ১৩০ ২৮৩ |
|
১। ভূগোল (তত্ত্বীয়) ১ম পত্র ২। শিশু বিকাশ ১ম পত্র |
১২৫ ২৯৮ |
১০/১২/২০২৬ বৃহস্পতিবার |
১। ভূগোল (তত্ত্বীয়) ২য় পত্র ২। শিশু বিকাশ ২য় পত্র |
১২৬ ২৯৯ |
|
১। মৃত্তিকা বিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র ২। খাদ্য ও পুষ্টি ১ম পত্র |
২৮৮ ২৭৯ |
১২/১২/২০২৬ শনিবার |
১। মৃত্তিকা বিজ্ঞান (তত্ত্বীয়) ২য় পত্র ২। খাদ্য ও পুষ্টি ২য় পত্র |
২৮৯ ২৮০ |
|
১। ইসলাম শিক্ষা ১ম পত্র ২। সংস্কৃত ১ম পত্র ৩। লঘু সংগীত (তত্ত্বীয়) ১ম পত্র ৪। গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র |
২৪৯ ১৩৭ ২১৬ ২৭৩ |
১৩/১২/২০২৬ রবিবার |
১। ইসলাম শিক্ষা ২য় পত্র ২। সংস্কৃত ২য় পত্র ৩। লঘু সংগীত (তত্ত্বীয়) ২য় পত্র ৪। গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র |
২৫০ ১৩৮ ২১৭ ২৭৪ |
|
১। অর্থনীতি ১ম পত্র ২। আরবি ১ম পত্র |
১০৯ ১৩৩ |
১৫/১২/২০২৬ মঙ্গলবার |
১। অর্থনীতি ২য় পত্র ২। আরবি ২য় পত্র |
১১০ ১৩৪ |
ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
| বিষয় | তারিখ | সময় | স্থান | মন্তব্য |
|---|---|---|---|---|
| অন্যান্য সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা | ১৫/১২/২০২৬ তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষায় অকৃতকার্য ও অনুপস্থিত শিক্ষার্থীদের পরীক্ষা এবং নম্বর অনলাইনে এন্ট্রি সম্পন্ন করে ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তাঁর প্রতিনিধিকে হাতে হাতে ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য কাগজপত্রাদি রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে অত্র বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে। |
সকাল ৮.০০টা থেকে বিকাল ৫.০০টা পর্যন্ত |
স্ব স্ব কেন্দ্র |
পরীক্ষার্থী নিজ দায়িত্বে পরীক্ষার তারিখ, সময় ও স্থান নিজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা/অধ্যক্ষের নিকট হতে জেনে নেবে। |
বিশেষ নির্দেশাবলি :
- ১। পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
- ২। প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- ৩।
- ৩০ নম্বরের বহুনির্বাচনি (MCQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল (CQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।
- ব্যবহারিক বিষয় সম্বলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনি (MCQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল (CQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট।
- পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত চলবে। MCQ এবং CQ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
(ক) সকাল ১০.০০ টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে:
সকাল ০৯.৩০ মি. অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি OMR শিট বিতরণ।
সকাল ১০.০০ টা বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ।
সকাল ১০.৩০ মি. বহুনির্বাচনি উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ।
(২৫ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে এ সময় ১০.২৫মি.)
(খ) দুপুর ০২.০০ টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে:
দুপুর ০১.৩০ মি. অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি OMR শিট বিতরণ।
দুপুর ০২.০০ টা বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ।
দুপুর ০২.৩০ মি. বহুনির্বাচনি উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ।
(২৫ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে এ সময় ০২.২৫মি.)
- ৪। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।
- ৫। পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে অন্তত ০৫ (পাঁচ) দিন পূর্বে সংগ্রহ করবে।
- ৬। প্রত্যেক পরীক্ষার্থী সরবরাহকৃত উত্তরপত্রে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি OMR ফরমে যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
- ৭। পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে (প্রযোজ্য ক্ষেত্রে) পৃথকভাবে পাস করতে হবে। ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে পূর্বের প্রাপ্ত নম্বর বহাল থাকবে। শুধুমাত্র অকৃতকার্য ও অনুপস্থিত পরীক্ষার্থীরা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করবে।
- ৮। প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশ পত্রে উল্লিখিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই অন্য বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
- ৯। কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিজ কলেজ/প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না, পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে।
- ১০। পরীক্ষার্থীগণ পরীক্ষায় শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর (Non programmable) ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
- ১১। পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এবং কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবে না।
[স্বাক্ষরিত]
১২/১২/২৬
প্রফেসর জেসমিন তাসলিমা বানু
আহ্বায়ক
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি
ও
পরীক্ষা নিয়ন্ত্রক
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা

Post a Comment