সর্বশেষ

অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য বিজ্ঞান গুরুত্বপূর্ণ ৬০ টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর।


অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা ও জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য বিজ্ঞান গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর।

১। নিচের কোনটি ক্ষার ?

ক) NaCl

খ) CaCO3

গ) NaOH

ঘ) KCl

উত্তর: গ) NaOH

২। কুইক লাইমের সংকেত কোনটি ?

ক) Mg(OH)2

খ) Al(OH)2

গ) Ca(OH)2

ঘ) KOH

উত্তর: গ) Ca(OH)2

৩। এন্টাসিড ঔষধে উপস্থিত থাকে-

i) NaOH

ii) Mg(OH)2

iii) Al(OH)2

নিচের কোনটি সঠিক

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

উত্তর: খ) ii ও iii

৪। স্বচ্ছ মাধ্যমে আলো কোন পথে চলে ?

ক) বৃত্তীয় পথে

খ) সরল পথে

গ) বক্র পথে

ঘ) তির্যক পথে

উত্তর: খ) সরল পথে

৫। কোনটি মস্তিষ্কে দর্শনের অনুভূতি জাগায় ?

ক) চোখের মনি

খ) আইরিশ

গ) রেটিনা বা অক্ষিপট

ঘ) কর্ণিয়া

উত্তর: গ) রেটিনা বা অক্ষিপট

৬। মানব চক্ষুর অংশ হচ্ছে-

i) কর্ণিয়া

ii) কোরয়েড

iii) আইরিস

নিচের কোনটি সঠিক

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উত্তর: ঘ) i, ii ও iii

৭। গ্রহ ও নক্ষত্রের বৃহৎ দলকে কী বলা হয় ?

ক) গ্যালাক্সি

খ) নক্ষত্র

গ) উপগ্রহ

ঘ) নেপচুন

উত্তর: ক) গ্যালাক্সি

৮। চাঁদ কোন গ্রহের উপগ্রহ

ক) শনি

খ) বুধ

গ) বৃহস্পতি

ঘ) পৃথিবী

উত্তর: ঘ) পৃথিবী

৯। কোন মহাকাশ যান প্রথম মানুষ নিয়ে মহাকাশ প্রদক্ষিণ করে ?

ক) স্পুটনিক-১

খ) স্পুটনিক-২

গ) এক্সপ্লোয়ার-১

ঘ) ভস্টক-১

উত্তর: ঘ) ভস্টক-১

১০. কোনটি স্ল্যাক লাইম?

ক. CaO

খ. CaCO3

গ. CaCl2

ঘ. Ca(OH)2

উত্তর: ঘ. Ca(OH)2

১১. একজন ডুবুরি নিচের কোন যৌগটির বিয়োজন বিক্রিয়ার মাধ্যমে অক্সিজেন পায়?

ক. CaCO3

খ. CuCO3

গ. KClO3

ঘ. NH4Cl

উত্তর: গ. KClO3

 ১২. বিদ্যুৎ প্রবাহের একক কী?

(ক) কুলম্ব

(খ) অ্যাম্পিয়ার

(গ) ভোল্ট

(ঘ) ও'ম

সঠিক উত্তর: (খ) অ্যাম্পিয়ার

১৩. নিচের কোনটি প্রথম স্তরের খাদক?

ক. ফাইটোপ্ল্যাংকটন

খ. শামুক

গ. বাঘ

ঘ. বক

উত্তর: খ. শামুক

১৪. নিচের কোন খাদ্যশৃঙ্খলটি সঠিক?

ক. ফাইটোপ্ল্যাংকটন ⟶ ছোট মাছ ⟶ জু-প্ল্যাংকটন

খ. ফল ⟶ পতঙ্গ ⟶ পাখি

গ. ঘাস ⟶ কচ্ছপ ⟶ ছোটমাছ

ঘ. ক্ষুদিপানা ⟶ মাছ ⟶ শামুক

উত্তর: খ. ফল ⟶ পতঙ্গ ⟶ পাখি


নিচের অনুচ্ছেদটি পড়ে ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও :

সানজিদা টক খেতে পছন্দ করে না। এমনকি সে সবুজ শাকসবজি এবং টমেটোও খায় না। ইদানীং দেখা যাচ্ছে তার দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ছে।

১৫. সানজিদার কী রোগ হয়েছে?

(ক) রিকেটস

(খ) স্কার্ভি

(গ) ম্যারাসমাস

(ঘ) কোয়াশিয়ারকর

সঠিক উত্তর: (খ) স্কার্ভি

১৬. উদ্দীপকে খাদ্যগুলোর অভাবে বয়স্কদের—

i. হাড় নরম হয়ে যায়

ii. ত্বক চুলকায় এবং ঘা হয়

iii. বুকের হাড় ও পাজরে ব্যথা হয়

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক) i ও ii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও

সাহানা ল্যাবরেটরিতে একটি বিকারে কিছু চুন নিল। অতঃপর এর মধ্যে ড্রপার দিয়ে ভিনেগার যোগ করল। কিছুক্ষণ পর সে বিকারটি হাত দিয়ে স্পর্শ করে তাপমাত্রার পরিবর্তন লক্ষ করল।

১৭. বিকারে উল্লেখিত যৌগের মধ্যে কোন ধরনের বিক্রিয়া ঘটবে?

ক. দহন

খ. প্রশমন

গ. সংযোজন

ঘ. প্রতিস্থাপন

উত্তর: খ. প্রশমন

১৮. উদ্দীপকে উল্লেখিত যৌগের মধ্যে বিক্রিয়ায় উৎপন্ন হবে–

i. ক্যালসিয়াম এসিটেট

ii. ক্যালসিয়াম কার্বনেট

iii. পানি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: খ. i ও iii

১৯। নিচের কোনটি বিয়োজক?

ক) ব্যাঙ

খ) কচ্ছপ

গ) ব্যাকটেরিয়া

ঘ) মানুষ

উত্তর: গ) ব্যাকটেরিয়া

২০। কোন খাদ্য শৃঙ্খলটি সঠিক?

ক) হরিণ → ঘাস → বাঘ

খ) বাঘ → হরিণ → ঘাস

গ) ঘাস → হরিণ → বাঘ

ঘ) ঘাস → বাঘ → হরিণ

উত্তর: গ) ঘাস → হরিণ → বাঘ

২১. কোনটিতে সাইট্রিক এসিড রয়েছে?

(ক) কমলা

(খ) তেঁতুল

(গ) টমেটো

(ঘ) আপেল

সঠিক উত্তর: (ক) কমলা

২২। ছোট নক্ষত্রের রং কি?

ক. নীল

খ. লাল

গ. হলুদ

ঘ. সবুজ

উত্তর: ক. নীল

২৩। রিমোটসেনসিং এর জন্য পাঠানো ১ম উপগ্রহ হলো-

ক. ল্যান্ডসেট-১

খ. ইনটেলসেট-১

গ. vostok-১

ঘ. স্পুটনিক-১

উত্তর: ক. ল্যান্ডসেট-১

২৪। কিসের অভাবে ক্রেটিনিজম রোগ হয়?

ক. আমিষ

খ. শর্করা

গ. ভিটামিন

ঘ. আয়োডিন

উত্তর: ঘ. আয়োডিন

২৫। খাদ্যে তাপশক্তি মাপের একক হলো-

ক. ক্যালরি

খ. কিলোক্যালরি

গ. শক্তি

ঘ. মিটার

উত্তর: খ. কিলোক্যালরি

২৬। কোনটি জৈব উপাদান-

ক. O2

খ. N2

গ. CO2

ঘ. হিউম্যাস

উত্তর: ঘ. হিউম্যাস

২৭। নিচের কোনটি সঠিক-

ক. ফাইটোপ্লাংকটন → ছোট মাছ → জুয়াপ্লাংকটন

খ. ফল → পতঙ্গ → পাখি

গ. ঘাস → কচ্ছপ → ছোটমাছ

ঘ. ক্ষুদিপানা → মাছ → শামুক

উত্তর: খ. ফল → পতঙ্গ → পাখি

২৮। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত কয়টি?

ক. ২

খ. ৩

গ. ৪

ঘ. ৬

উত্তর: ক. ২

২৯। বাস্তুতন্ত্রের উপাদান কয়টি?

ক) ২টি

খ) ৩টি

গ) ৪টি

ঘ) ৫টি

উত্তর: ক) ২টি

৩০. সবুজ উদ্ভিদ কী নামে পরিচিত?

ক) পরিবর্তক

খ) বিয়োজক

গ) খাদক

ঘ) উৎপাদক

উত্তর: ঘ) উৎপাদক

৩১. টমেটোতে কোন এসিড থাকে?

ক. এসিটিক এসিড

খ. অক্সালিক এসিড

গ. ম্যালিক এসিড

ঘ. সাইট্রিক এসিড

সঠিক উত্তর: খ. অক্সালিক এসিড

৩২. অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে-

i. একই সাথে অনেকগুলো সংকেত প্রেরণ সম্ভব হয়

ii. পাঠানো সংকেত বিকৃত হয় না

iii. কাচ তন্তু তৈরি হলেও একে বাঁকানো যায়

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii

৩৩. ফেরাস সালফেট এর সংকেত কোনটি?

(ক) FeSO4

(খ) FeO

(গ) FeSO3

(ঘ) FeO2

সঠিক উত্তর: (ক) FuSO4

৩৪. মৌলিক পদার্থের সংখ্যা কতটি?

(ক) ১০৯টি

(খ) ১১২টি

(গ) ১১৫টি

(ঘ) ১১৮টি

সঠিক উত্তর: (ঘ) ১১৮টি

৩৫. বৃহস্পতি গ্রহের কয়টি উপগ্রহ?

ক. ১৪টি

খ. ২৭টি

গ. ৬২টি

ঘ. ৬৭টি

উত্তর: ঘ. ৬৭টি

৩৬. গ্যালাক্সি হলো—

i. মহাবিশ্বের কোনো স্থানে ঘনীভূত পদার্থের আধিক্য

ii. গ্রহ, নক্ষত্রের মাঝে অবস্থিত খালি জায়গা

iii. নক্ষত্রকে কেন্দ্র করে পরিভ্রমণকারী জ্যোতিষ্ক

নিচের কোনটি সঠিক?

ক. i

খ. ii

গ. i ও iii

ঘ. ii ও iii

উত্তর: ক. i

নিচের ছকটি অবলম্বনে ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:

কৃত্রিম উপগ্রহ কাজ

M জাহাজের যাত্রাপথে হিমবাহের উপস্থিতি নির্ণয়

N আকাশে বিমানের অবস্থান নির্ণয়

O মহাবিশ্ব সম্পর্কে অজানা তথ্য নির্ণয়

P ফসলে পোকামাকড়ের আক্রমণের তথ্য ও ছবি সংগ্রহ

৩৭. N উপগ্রহটি কী?

ক. যোগাযোগ উপগ্রহ

খ. নৌ পরিবহন উপগ্রহ

গ. জ্যোতির্বিদ্যা বিষয়ক উপগ্রহ

ঘ. পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ

উত্তর: খ. নৌ পরিবহন উপগ্রহ

৩৮. ছকে উল্লিখিত কাজের ভিত্তিতে কোন দুটি উপগ্রহ একই প্রকৃতির?

ক. M ও N

খ. N ও O

গ. O ও P

ঘ. M ও P

উত্তর: ঘ. M ও P

৩৯। নিচের কোনটি খনিজ লবণের প্রধান উৎস নয়?

ক) মাংস

খ) ডিম

গ) মাছ

ঘ) দুধ

উত্তর: গ) মাছ

৪০. কোন রোগে থাইরয়েড গ্রন্থি ফুলে যায়?

ক) রিকেটস

খ) স্কার্ভি

গ) রাতকানা

ঘ) গলগণ্ড

উত্তর: ঘ) গলগণ্ড

৪১। অ্যানিমিয়া রোগের লক্ষণ-

i) ওজন কমে যাওয়া

ii) খাওয়ায় অনীহা

iii) দুর্বল লাগা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উত্তর: ঘ) i, ii ও iii

৪২. চোখের শ্বেতমণ্ডলের সামনের অংশকে কী বলে?

(ক) কর্নিয়া

(খ) রেটিনা

(গ) লেন্স

(ঘ) আইরিস

সঠিক উত্তর: (ক) কর্নিয়া

নিচের পরিচ্ছেদটি পড়ে ৪৩ নং প্রশ্নের উত্তর দাও: 

নাবিল একদিন জিঙ্ক অক্সাইড ও হাইড্রোক্লোরিক এসিডের বিক্রিয়া ঘটালো।

৪৩. বিক্রিয়াটিতে উৎপন্ন যৌগ হলো—

i. লবণ

ii. ক্ষার

iii. পানি

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ) i ও iii

৪৪. অপটিক্যাল ফাইবার ব্যবহার হয়—

(ক) জ্বালানি কাজে

(খ) পাকস্থলী পর্যবেক্ষণে

(গ) টেলিযোগাযোগের ক্ষেত্রে

(ঘ) খ ও গ উভয়ই

সঠিক উত্তর: (ঘ) খ ও গ উভয়ই

৪৫. পেট বড় হওয়া কোন রোগের লক্ষণ?

(ক) মেরাসমাস

(খ) কোয়াশিয়রকর

(গ) রাতকানা

(ঘ) জেরোপথালমিয়া

সঠিক উত্তর: (খ) কোয়াশিয়রকর

(নিচের ছকটি লক্ষ করো এবং ৪৬ ও ৪৭ নং প্রশ্নের উত্তর দাও: 

x (অজীব উপাদান) — y (জীব উপাদান: a উৎপাদক → b খাদক → c বিয়োজক))

৪৬. নিচের কোনটি c এর অন্তর্ভুক্ত?

(ক) ফাইটোপ্লাংকটন

(খ) ব্যাকটেরিয়া

(গ) জু-প্লাংকটন

(ঘ) কীটপতঙ্গ

সঠিক উত্তর: (খ) ব্যাকটেরিয়া

৪৭. উপরের ছকে—

i. x এর উপর y নির্ভরশীল

ii. a এর উপর b নির্ভরশীল

iii. a ও b পরস্পর নির্ভরশীল

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii

৪৮. নেপচুনের কয়টি উপগ্রহ আছে?

(ক) ২টি

(খ) ১৪টি

(গ) ২৭টি

(ঘ) ৬২টি

সঠিক উত্তর: (খ) ১৪টি

৪৯. স্বচ্ছ মাধ্যমে আলো কোন পথে চলে?

(ক) বৃত্তীয় পথে

(খ) সরল পথে

(গ) বক্র পথে

(ঘ) তির্যক পথে

সঠিক উত্তর: (খ) সরল পথে

৫০. কোনটি দেহে তাপ ও শক্তি উৎপাদন করে?

ক. পানি

খ. ভিটামিন

গ. স্নেহপদার্থ

ঘ. খনিজ লবণ

উত্তর: গ. স্নেহপদার্থ

৫১. কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেটস রোগ হয়?

ক. ভিটামিন এ

খ. ভিটামিন সি

গ. ভিটামিন ডি

ঘ. ভিটামিন ই

উত্তর: গ. ভিটামিন ডি

৫২. বনাঞ্চলের বাস্তুসংস্থানের প্রথম স্তরের খাদক কোনটি?

(ক) বানর

(খ) সারস

(গ) হরিণ

(ঘ) বাঘ

সঠিক উত্তর: (গ) হরিণ 

৫৩. এসিডের বৈশিষ্ট্য হলো—

i. অণুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে

ii. নীল লিটমাসকে লাল করে

iii. ক্ষারকের সাথে বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন করে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii 

৫৪। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি?

ক) বুধ

খ) শনি

গ) নেপচুন

ঘ) মঙ্গল

উত্তর: খ) শনি

উদ্দীপকটি পড়ে ৫৫ ও ৫৬ নং প্রশ্নের উত্তর দাও:

অর্ণব টিভি চ্যানেলে একটি বস্তু দেখল মাধ্যাকর্ষণ টানের প্রভাবে চাঁদের মতো পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে।

৫৫। অর্ণব যে বস্তুকে দেখল তাকে কী বলে?

ক) উল্কা

খ) গ্রহ

গ) উপগ্রহ

ঘ) কৃত্রিম উপগ্রহ

উত্তর: ঘ) কৃত্রিম উপগ্রহ

৫৬। উদ্দীপকের বস্তুটি-

i) চাঁদের তুলনায় অনেক ছোট

ii) চাঁদের তুলনায় নিচ দিয়ে যায়

iii) নিজস্ব আলো ও তাপ আছে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

উত্তর: ক) i ও ii

৫৭। কোনটি নিচের বিশুদ্ধ খাদ্য?

ক) দুধ

খ) পেয়ারা

গ) ডিম

ঘ) চিনি

উত্তর: ঘ)

 চিনি

৫৮। প্রোটিনে শতকরা কতভাগ নাইট্রোজেন থাকে?

ক) ১৬

খ) ২০

গ) ২৬

ঘ) ৩০

উত্তর: ক) ১৬

৫৯। কোন ভিটামিন পানিতে দ্রবণীয়?

ক) ভিটামিন-C

খ) ভিটামিন-A

গ) ভিটামিন-D

ঘ) ভিটামিন-E

উত্তর: ক) ভিটামিন-C

৬০. আপেলে কোন এসিড থাকে?

ক. এসিটিক এসিড

খ. অক্সালিক এসিড

গ. ম্যালিক এসিড

ঘ. সাইট্রিক এসিড

সঠিক উত্তর: গ. ম্যালিক এসিড


মোঃ আব্দুল্লাহ ফারাজী

প্রভাষক 

ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ 

মোবাইলঃ 017993533740, 01834548832

Post a Comment

Previous Post Next Post