সর্বশেষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি  ১০ নভেম্বর২০২৬ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে।

২০২১ সন থেকে ২০২৪ সন পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৬ সনের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

ভর্তি প্রার্থীরা ১১/১১/২০২৬ তারিখ দুপুর ১২:০০টা থেকে ২৫/১১/২০২৬ তারিখ রাত ১১:৫৯ মি: পর্যন্ত Dhaka University Admission Website (https://admission.eis.du.ac.bd)-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে।

বিজ্ঞান ইউনিট: বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, ফার্মেসী অনুষদ, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজী অনুষদভুক্ত সকল বিভাগ এবং সংশ্লিষ্ট ইনস্টিটিউট।

এই ইউনিটের আওতায় যে সকল বিভাগ/ইনস্টিটিউটে ভর্তির জন্য আবেদন করা যাবে তা ওয়েবসাইটে প্রদত্ত ইউনিটের ভর্তি নির্দেশিকায় বিস্তারিত উল্লেখ থাকবে।

বিজ্ঞান ও কৃষিবিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখায় আলিম ও IGCSE/O Level এবং IAL/GCE A Level পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮.০ (মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.৫ থাকতে হবে) আছে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে। তবে উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ (আলাদাভাবে ন্যূনতম ৩.০) থাকতে হবে। (ভর্তি নির্দেশিকায় বিস্তারিত তথ্য উল্লেখ থাকবে)

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত সকল বিভাগ এবং সংশ্লিষ্ট ইনস্টিটিউট।

এই ইউনিটের আওতায় যে সকল বিভাগ/ইনস্টিটিউটে ভর্তির জন্য আবেদন করা যাবে তা ওয়েবসাইটে প্রদত্ত ইউনিটের ভর্তি নির্দেশিকায় বিস্তারিত উল্লেখ থাকবে।

উচ্চ মাধ্যমিক বোর্ডের মানবিক শাখায় এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাধারণ শাখায় আলিম ও IGCSE/O Level এবং IAL/GCE A Level পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের যাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ (মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.০ থাকতে হবে) আছে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে। তবে উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান ও বাণিজ্য শাখার শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল বিজ্ঞান শাখার জন্য ন্যূনতম ৮.০ (আলাদাভাবে ন্যূনতম ৩.৫) এবং বাণিজ্য শাখার জন্য ন্যূনতম ৭.৫ (আলাদাভাবে ন্যূনতম ৩.০) থাকতে হবে (ভর্তি নির্দেশিকায় বিস্তারিত তথ্য উল্লেখ থাকবে)।

ব্যবসায় শিক্ষা ইউনিট: বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত সকল বিভাগ।

উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ব্যবসায় শিক্ষা শাখায় ও IGCSE/O Level এবং IAL/GCE A Level পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ (মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.০ থাকতে হবে) আছে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে। তবে উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল বিজ্ঞান শাখার জন্য ন্যূনতম ৮.০ (আলাদাভাবে ন্যূনতম ৩.৫) এবং মানবিক শাখার জন্য ন্যূনতম ৭.৫ (আলাদাভাবে ন্যূনতম ৩.০) থাকতে হবে। (ভর্তি নির্দেশিকায় বিস্তারিত তথ্য উল্লেখ থাকবে)।

চারুকলা ইউনিট: চারুকলা অনুষদভুক্ত সকল বিভাগ।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার যে কোন শাখায় (৪র্থ বিষয়সহ) জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৬.৫ থাকতে হবে (মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.০ থাকতে হবে)। (ভর্তি নির্দেশিকায় বিস্তারিত তথ্য উল্লেখ থাকবে)

আইবিএ ইউনিট: ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) ভর্তির জন্য।

মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান-এর পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.৫ থাকতে হবে এবং এই দুইটি পরীক্ষায় প্রাপ্ত জি.পি.এ-র যোগফল অন্তত ৮.০ হতে হবে। (ভর্তি নির্দেশিকায় বিস্তারিত তথ্য উল্লেখ থাকবে)


IGCSE/O-Level এবং IAL/GCE A -Level-এ উত্তীর্ণ প্রার্থীর ক্ষেত্রে:

IGCSE/O-Level-এ অন্তত ৫টি বিষয়ে (Mathematics আবশ্যিক) এবং IAL/GCE A- Level এ অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। তবে IGCSE/O- Level ও IAL/GCE A-Level-এর ৭টি বিষয়ের মধ্যে কমপক্ষে ২টি বিষয়ে A গ্রেড থাকতে হবে এবং IGCSE/O-Level ও IAL/GCE A-Level-এ যথাক্রমে আলাদা ভাবে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩.৫ থাকতে হবে।
সকল ইউনিটের ক্ষেত্রে প্রযোজ্য (IGCSE/O Level এবং IAL/GCE A Level প্রার্থীর ক্ষেত্রে)
১। ২০২১ সন থেকে ২০২৪ সন পর্যন্ত IGCSE/O Level পরীক্ষায় অন্তত ৫টি বিষয়ে এবং ১৬ নভেম্বর, ২০২৫ সনের পরে ফল প্রকাশিত IAL/GCE A Level পরীক্ষায় অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ ছাত্র-ছাত্রী ভর্তির জন্য আবেদন করতে পারবে।
২। সমমানের বিদেশি সার্টিফিকেট/ডিপ্লোমাধারী প্রার্থীরা সমতা নিরূপণের জন্য অনলাইনে আবেদন করবে। সংশ্লিষ্ট ইউনিট প্রধান সমতা নিরূপণের পর অনুমতি দিলেই কেবল প্রার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। সকল প্রার্থীকে সংশ্লিষ্ট ইউনিট কর্তৃক নির্ধারিত অন্যান্য শর্ত পূরণ করতে হবে।

কোটায় ভর্তি

ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী (দৃষ্টি, বাক, শ্রবণ, শারীরিক, নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅর্ডারস), হিজড়া, হরিজন ও দলিত সম্প্রদায়, মুক্তিযোদ্ধার সন্তান কোটায় ভর্তির আবেদনের সুযোগ পাবে। অনলাইনে আবেদন করার সময় সংশ্লিষ্ট কোটায় টিক চিহ্ন দিতে হবে এবং যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবে, কেবল তারাই ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর কোটার জন্য আবেদন করতে পারবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে, প্রার্থী অনলাইনে যে কোটার ঘর পূরণ করেছে তাকে সে কোটার যোগ্যতার প্রমাণ ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্র দেখিয়ে নির্ধারিত ফরম কোটার বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট অনুষদের ডিন অফিস থেকে অথবা অনলাইন থেকে সংগ্রহ এবং তা যথাযথভাবে পূরণ করে অবশ্যই জমা দিতে হবে। মুক্তিযোদ্ধা সন্তান কোটার ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্র, ক্ষুদ্র নৃগোষ্ঠী জেলা প্রশাসনের সনদপত্র, হরিজন ও দলিত সম্প্রদায় কোটার ক্ষেত্রে হরিজন ও দলিত সম্প্রদায় সংগঠন প্রধানের সনদপত্র, প্রতিবন্ধী (দৃষ্টি, বাক, শ্রবণ, শারীরিক, নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅর্ডারস), হিজড়া, হরিজন ও দলিত সম্প্রদায় প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত সনদপত্র জমা দিতে হবে। বিভিন্ন কোটায় আসন বণ্টন নিম্নরূপ:
(ক) মুক্তিযোদ্ধার সন্তান ৫% আসনে ভর্তি করা হবে।
(খ) ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের জন্য ১% আসনে ভর্তি করা হবে।
(গ) হরিজন ও দলিত সম্প্রদায় ১% আসনে ভর্তি করা হবে।
(ঘ) প্রতিবন্ধী ও হিজড়া প্রার্থীদের ১% আসনে ভর্তি করা হবে।

❖ জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের ভর্তি বিজ্ঞপ্তি পৃথকভাবে পত্রিকায় প্রকাশ করা হবে।

খেলোয়াড় সুবিধায় ভর্তির যোগ্যতা ও শর্তাবলী:

(ক) প্রার্থীকে জাতীয় দলের বর্তমান খেলোয়াড় হতে হবে
(খ) বিগত ৩(তিন) বছরের মধ্যে জাতীয় দল, জাতীয় “এ” দল এবং বয়স ভিত্তিক (অনূর্ধ্ব ২৩/২০/১৯/১৭/১৬) দলের সদস্য হয়ে জাতীয়/আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে।
(গ) ব্যক্তিগত ক্রীড়াসমূহে (বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনভুক্ত প্রতিষ্ঠান ও বাংলাদেশ অলিম্পিক ক্রীড়া ফেডারেশনভুক্ত খেলা) জাতীয় র‍্যাংকিং অনুযায়ী ১-৫ এর মধ্যে থাকতে হবে।
(ঘ) ক-গ সকল খেলোয়াড় প্রার্থীর বয়স অনূর্ধ্ব ২৩ বছর হতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট ইউনিটভিত্তিক ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
(ঙ) খেলোয়াড় সুবিধায় প্রার্থীকে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হতে হবে।
(চ) খেলোয়াড় সুবিধায় ভর্তির আসন সংখ্যা নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত হিসেবে গণ্য হবে। কোটায়
(ছ) সংশ্লিষ্ট ইউনিট প্রধানগণ বিজ্ঞপ্তি প্রদান করে খেলোয়াড় সুবিধায় দরখাস্ত আহবান করবেন।
কোটায় ভর্তির আসন পূর্ণ না হলে মেধা থেকে শূন্য আসনসমূহ পূরণ করা হবে।
এছাড়া নির্ধারিত আসন সংখ্যার বাহিরে পোষ্য সুবিধার উপযুক্ত প্রার্থীকে অনলাইনে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। সাধারণ ভর্তি কমিটির নির্দেশনা অনুযায়ী স্ব-স্ব ইউনিট কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি নিম্নরূপ:
ইউনিটপরীক্ষার তারিখবারসময়সূচি
আইবিএ ইউনিট০৫/১২/২০২৬শনিবারসকাল ১০:০০ টা থেকে ১২:০০ টা পর্যন্ত
বিজ্ঞান ইউনিট১২/১২/২০২৬শনিবারসকাল ১১:০০ টা থেকে ১২:৩০ মিনিট পর্যন্ত
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট১৯/১২/২০২৬শনিবারসকাল ১১:০০ টা থেকে ১২:৩০ মিনিট পর্যন্ত
চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন)২২/১২/২০২৬মঙ্গলবারসকাল ১১:০০ টা থেকে ১২:৩০ মিনিট পর্যন্ত
ব্যবসায় শিক্ষা ইউনিট২৬/১২/২০২৬শনিবারসকাল ১১:০০ টা থেকে ১২:৩০ মিনিট পর্যন্ত

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার নম্বর ও সময় বন্টন নিম্নরূপ:

ইউনিটMCQ পরীক্ষা (নম্বর)MCQ পরীক্ষা (সময়)লিখিত/অঙ্কন পরীক্ষা (নম্বর)লিখিত/অঙ্কন পরীক্ষা (সময়)
আইবিএ ইউনিট৭০৯০ মিনিট৩০৩০ মিনিট
বিজ্ঞান ইউনিট৬০৪৫ মিনিট৪০৪৫ মিনিট
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট৬০৪৫ মিনিট৪০৪৫ মিনিট
চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন)৪০ (সাধারণ জ্ঞান)৩০ মিনিট৬০ (অঙ্কন)৬০ মিনিট
ব্যবসায় শিক্ষা ইউনিট৬০৪৫ মিনিট৪০৪৫ মিনিট


(ওয়েবসাইটে স্ব স্ব ইউনিটের ভর্তি নির্দেশিকায় বিস্তারিত উল্লেখ থাকবে)

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে সকল ইউনিটে ভর্তি প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রে Mobile Phone, Calculator, Smart watch, Electronic Device সম্বলিত ঘড়ি ও কলম ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ।
ওয়েবসাইটে প্রদত্ত ভর্তি-নির্দেশিকায় উল্লেখ নেই ভর্তি সংক্রান্ত এমন কোন তথ্য জানতে হলে সংশ্লিষ্ট ইউনিট কার্যালয়ে যোগাযোগ করতে হবে।
অনলাইনে ভর্তির প্রাথমিক আবেদনের জন্য আবেদনকারীর করণীয়:
সাধারণ তথ্য (সকল আবেদনের জন্য):
যেকোন ইউনিটে ভর্তির আবেদন https://admission.eis.du.ac.bd ওয়েব সাইট থেকে করা যাবে। ভর্তির আবেদনের জন্য শিক্ষার্থীর উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিকের তথ্য, বর্তমান ঠিকানা ও মোবাইল নম্বর, পিতা/মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর (ঐচ্ছিক), শিক্ষার্থী যে বিভাগীয় শহরের কেন্দ্রে পরীক্ষা দিতে আগ্রহী, কোটা এবং স্ক্যান করা একটি ছবির প্রয়োজন পড়বে। ভর্তির আবেদন ফি তাৎক্ষণিক অনলাইনে বা চারটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকে (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী) নির্ধারিত সময়সীমার মধ্যে জমা প্রদান করা যাবে। আবেদন ফি অফেরৎযোগ্য। আবেদন ও ফি জমার বিষয়ে বিস্তারিত তথ্য উক্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।
সমতা নিরূপণের জন্য:
https://admission.eis.du.ac.bd ওয়েবসাইটে গিয়ে এ-লেভেল/ও-লেভেল/সমমান বিদেশী পাঠ্যক্রমে উত্তীর্ণ শিক্ষার্থীদের সমতা নিরূপণের জন্য “সমমান আবেদন” বা “Equivalence Application” মেনুতে আবেদন করে তাৎক্ষণিকভাবে অনলাইনে নির্ধারিত ফি জমা দিতে হবে। সমতা নিরূপণের পর প্রাপ্ত “Equivalence ID” ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের মত তারা একই ওয়েবসাইটে লগইন করে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।

Post a Comment

Previous Post Next Post