সর্বশেষ

এইচএসসি পরীক্ষা ২০২৬ এর ফলাফল পুনর্মূল্যায়নের আবেদন করার নিয়মাবলি।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ৩১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ শনিবার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করার পর পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন করার জন্য আবেদনের নিয়ম সম্পর্কে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এইচএসসি পরীক্ষা ২০২৬ এর ফলাফল পুনঃনিরীক্ষণসহ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করার নিয়মাবলি :

আবেদন করার তারিখ : ০১-১১-২০২৬ থেকে ০৭-১১-২০২৬ তারিখ পর্যন্ত
  • https://rescrutiny.eduboardresults.gov.bd-এ গিয়ে নির্ধারিত স্থানে রোল, রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে এবং বোর্ড ড্রপ ডাউন থেকে বোর্ড নির্বাচন করতে হবে। অতঃপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
  • এরপর মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে যে নম্বরে এসএমএস পাঠানো হবে।
  • পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয় ভিত্তিক ফলাফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ে ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য বিষয়সমূহ নির্বাচন করে "ফি প্রদান করুন" বাটনে ক্লিক করতে হবে।
  • প্রতিটি পত্রের জন্য ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা হারে ফি প্রযোজ্য হবে। দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয়পত্রের আবেদন করতে হবে।
  • পরবর্তী স্ক্রিনে প্রদেয় ফি-এর পরিমাণ দেখা যাবে। বিকাশ, নগদ, DBBL রকেট, উপায়, সোনালী সেবা-এর মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপসমূহ উপরে উল্লেখিত পোর্টালের "হেল্প" বাটনে ক্লিক করে দেখে নেওয়া যাবে।
  • ফি পরিশোধ করে আবেদনের পোর্টালে এসে "জমা দিন" বাটনে ক্লিক করতে হবে।
  • উল্লেখ্য যে, ফি প্রদান করে একবার আবেদন জমা দেওয়ার পরে আরও বিষয় যুক্ত করতে চাইলে একইভাবে তা করা যাবে। তবে এক্ষেত্রে নতুনভাবে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।
  • এ ছাড়া ফি পরিশোধের আগেই যদি আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে "মুছে ফেলুন" বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো (যেগুলোর জন্য এখনও ফি প্রদান করা হয়নি) প্রত্যাহার করা যাবে এবং নতুন করে বিষয় নির্বাচন করা যাবে। তবে একবার ফি জমা দিলে আবেদনকৃত বিষয়গুলো আর বাতিল করা যাবে না এবং কোন অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না।
  • ম্যানুয়াল/হাতে হাতে কোন আবেদন গ্রহণ করা হবে না।

Post a Comment

Previous Post Next Post