এইচএসসি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র মডেল টেস্ট-২।
বিষয়ঃ পৌরনীতি ও সুশাসন ২য় পত্র
সময়-২ ঘন্টা ৩০ মিনিট সৃজনশীল প্রশ্ন ( প্রতিটি প্রশ্নের মান ১+২+৩+৪=১০) পূর্ণমান-৭০
১। 'X' রাষ্ট্র একটি নতুন আইনের মাধ্যমে প্রাদেশিক বিষয়গুলোকে ২ ভাগে ভাগ করা হয়।
এগুলো হলো সংরক্ষিত বিষয় ও হস্তান্তরিত বিষয়। সংরক্ষিত বিষয়গুলো গভর্নরের হাতে
ন্যস্ত করা হয়।
·
ক। মর্লে-মিন্টো সংস্কার আইন কী?
·
খ। দ্বৈতশাসন
বলতে কী বোঝো?
·
গ। উদ্দীপকে
বর্ণিত আইনের সাথে তোমার পঠিত কোন আইনের সাদৃশ্য আছে? ব্যাখ্যা করো।
·
ঘ। উদ্দীপকে
বর্ণিত আইনের কার্যকারিতা বিশ্লেষণ করো।
২। ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলসমূহের
সম্মেলনে একজন অবিসংবাদিত নেতা কর্তৃক উত্থাপিত কিছু দাবিকে বাঙালি জাতির
ম্যাগনাকার্টা বলা হয়।
·
ক। সামরিক শাসন কী?
·
খ। ১৯৫৮
সালে সামরিক শাসন জারির দুটি কারণ বর্ণনা করো।
·
গ। উদ্দীপকে
বর্ণিত দাবিগুলোর দুটি দাবি ব্যাখ্যা করো।
·
ঘ। স্বাধীন
বাংলাদেশের অভ্যুদয়ে বর্ণিত দাবিগুলোর গুরুত্ব মূল্যায়ন করো।
৩। জনাব সাকিব একজন রাজনীতিবিদ, সর্বস্তরের মানুষের কল্যাণের জন্য
তার রাজনীতি, কৃষি ও শিক্ষাক্ষেত্রেও তার অনেক অবদান।
·
ক। ঢাকা
ইডেন কলেজ কে প্রতিষ্ঠা করেন?
·
খ। মওলানা
আবদুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা বলা হয় কেন?
·
গ। উদ্দীপকে
তোমার পঠিত কোন রাজনৈতিক ব্যক্তিত্বের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
·
ঘ। উদ্দীপকে
বর্ণিত ব্যক্তি ছিলেন একজন কৃষক নেতা - ব্যাখ্যা করো।
৪। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে
ব্রিটিশ সরকার একটি ঔপনিবেশিক অঞ্চলের শাসনতান্ত্রিক অচলাবস্থা নিরসনের জন্য তাদের
একজন মন্ত্রীর নেতৃত্বে কতগুলো সুনির্দিষ্ট প্রস্তাবসহ উক্ত অঞ্চলে প্রেরণ করে।
·
ক। ৩
জুন পরিকল্পনা কী?
·
খ। দ্বিজাতি
তত্ত্ব বলতে কী বোঝো?
·
গ। উদ্দীপকে
উল্লেখিত প্রস্তাবনার তিনটি বৈশিষ্ট্য লিখ।
·
ঘ। উক্ত
প্রস্তাব গৃহীত না হওয়ার কারণগুলো ব্যাখ্যা করো।
৫। 'X'
নামক রাষ্ট্রের সরকার মাত্র ৫ ভাগ লোকের ভাষাকে
রাষ্ট্রের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেন। সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে
জনগণ আন্দোলন নামে, বেশ
কয়েকজন যুবক বুকে তাজা
রক্ত দিয়ে তা প্রতিহত করে।
·
ক। যুক্তফ্রন্ট
নির্বাচনের প্রতীক কী ছিল?
·
খ। ১৯৫৬
সালের সংবিধানের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
·
গ। উদ্দীপকের
সাথে তোমার পঠিত কোন আন্দোলনের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
·
ঘ। উদ্দীপকে
বর্ণিত আন্দোলন ছিল একটি সাংস্কৃতিক আন্দোলন - বিশ্লেষণ করো।
৬। S
নামক রাষ্ট্রটি দুটি অঞ্চলে বিভক্ত ছিল। তন্মধ্যে শাসকগোষ্ঠী
সংখ্যাগরিষ্টতার ভাষাকে
বাদ দিয়ে সংখ্যালঘুর ভাষাকে রাষ্ট্রভাষা ঘোষণা করে। শুরু হয় বঞ্চিত সম্প্রদায়ের তীব্র আন্দোলন যার পরিপেক্ষিত উক্ত রাষ্ট্রের প্রথম সংবিধানে
সংখ্যাগরিষ্টতার ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে।
·
ক। মৌলিক
গণতন্ত্র কে প্রবর্তন করে?
·
খ। ২৫ শে মার্চকে কাল রাত বলা হয় কেন?
·
গ। উদ্দীপকে
উল্লেখিত সংবিধান সম্পর্কে ব্যাখ্যা
করো।
·
ঘ। উদ্দীপকে
উল্লেখিত আন্দোলন বাংলাদেশ অভ্যুদয়ের প্রেরণা হিসেবে কাজ করেছে কথাটি ব্যাখ্যা করে
তোমার মতামত দাও।
৭। মি. ক পাকিস্তান বিরোধী রাজনৈতিক দলের
স্রষ্টা, তিনি বিশ্বাস
করতেন, 'শক্তিশালী বিরোধী দল ব্যতীত গণতন্ত্র অর্থহীন,
বুলেটের চেয়ে ব্যালটই শক্তিশালী, গণতন্ত্রই
ছিল তার জীবনের মূলমন্ত্র। এজন্যেই তাকে গণতন্ত্রের মানসপুত্র বলে অভিহিত করা হয়।
·
ক। The way of Swaraj - বইটি কার লেখা?
·
খ। ছয়
দফার যেকোনো দুটি কর্মসূচি ব্যাখ্যা করো।
·
গ। উদ্দীপকে
মি. ক কে কোন রাজনীতিবিদকে বোঝানো হয়েছে?
ব্যাখ্যা করো।
·
ঘ। উক্ত
ব্যক্তির রাজনৈতিক অবস্থান মূল্যায়ন করো।
৮। মালির ক ভাষাভাষি জনগোষ্ঠীর সংস্কৃতি ও
ভাষাকে ধ্বংস করার জন্য শাসকগোষ্ঠী চক্রান্ত করে। বিক্ষুব্ধ জনতার সংঘবদ্ধ আন্দোলন
ও আত্মত্যাগের বিনিময়ে ভাষাটি অবশেষে রাষ্ট্রভাষার মর্যাদা পায়।
·
ক। মজলুম
জননেতা ছিলেন কে?
·
খ। যুক্তফ্রন্ট
নির্বাচন বলতে কী বোঝো?
·
গ। উদ্দীপকের
সাথে তোমার পঠিত যে আন্দোলনের মিল রয়েছে তার প্রেক্ষাপট ব্যাখ্যা করো।
·
ঘ। উক্ত
আন্দোলনই বাংলাদেশের স্বাধীনতার সূত্রপাত করে - বিশ্লেষণ করো।
৯। আতাউল্লাহ আয়েশ একজন খ্যাতনামা
রাজনীতিবিদ, তিনি তার
সম্প্রদায়ের ভবিষ্যৎ ভাগ্য নির্ধারণের জন্য নিজ দলের অধিবেশনে একাধিক বার আইনের
প্রস্তাব করেন। উক্ত প্রস্তাবের ভিত্তিতে পরবর্তীতে পর্যায়ক্রমে একাধিক রাষ্ট্র গঠিত হয়। শিক্ষার প্রতি তার
আকর্ষণ ছিল প্রগাঢ়। গ্রামবাংলায় তারইপ্রচেষ্ঠায় গড়ে
উঠেছিল শিক্ষাপ্রতিষ্ঠান।
·
ক। বাংলাদেশের
সংবিধান কত তারিখে কার্যকর হয়?
·
খ। অ্যাটর্নি
জেনারেলের দুটি কাজ লেখো।
·
গ। উদ্দীপকে
উল্লেখিত আতাউল্লাহ আয়েশের প্রস্তাবের সাথে তোমার পঠিত কোন প্রস্তাবের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
·
ঘ। উদ্দীপকে
ইন্ধিতৃত নেতার শিক্ষাক্ষেত্রে অবদান বিশ্লেষণ করো।
১০। A দেশটির B
অঞ্চলটি আয়তনে বিশাল। প্রশাসনের পক্ষে এত বড় অঞ্চলকে অবস্থিতি অমনভাবে দেখাভাল করা
কঠিন হয়ে পড়ে, এই
বিবেচনায় অঞ্চলটিকে দুই ভাগে ভাগ করা হয়। আবার কিছুদিন পরে দুটি অঞ্চলকে এক করে
দেওয়া হয়। এতে করে একটি অংশ অসন্তোষ প্রকাশ পায়।
·
ক। অবিভক্ত
বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
·
খ। প্রাদেশিক
স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়?
·
গ। উদ্দীপকে
আলোচিত বিষয়টি তোমার পাঠ্য বইয়ের কোন অংশের সাথে সংগতিপূর্ণ? ব্যাখ্যা করো।
·
ঘ। উদ্দীপকে
উল্লেখিত সাদৃশ্যপূর্ণ বিষয়টির প্রভাব লেখো।
১১। ১৯৪০ সালের ২৩ মার্চ লাহোরে
সর্বভারতীয় মুসলিম লীগের এক অধিবেশনে শেরেবাংলা এ. কে. ফজলুল হক এক প্রস্তাব
উত্থাপন করেন। পরের দিন ভারতের জাতীয় দৈনিকগুলোতে সেটিকে পাকিস্তান প্রস্তাব হিসেবে আখ্যায়িত করা হয়।
·
ক। আগরতলা
ষড়যন্ত্র মামলা কী?
·
খ। দ্বিজাতি
তত্ত্ব বলতে কী বোঝো?
·
গ। উদ্দীপকে
বর্ণিত প্রস্তাবের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করো।
·
ঘ। পাকিস্তান
সৃষ্টিতে বর্ণিত প্রস্তাবটির প্রভাব বিশ্লেষণ করো।
বিষয়ঃ
পৌরনীতি ও
সুশাসন
সময়- ৩০ মিনিট বহুনির্বাচনি প্রশ্ন পূর্ণমান-৩০
১। ঢাকা প্রথম রাজধানী হয় কত সালে?
- ক. ১৯৭১
- খ. ১৯৪৭
- গ. ১৯০৫
- ঘ. ১৬১০
২। বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
- ক. ১৭৭০
- খ. ১৭৬৪
- গ. ১৭৭৪
- ঘ. ১৭৫৭
৩। সিপাহী বিদ্রোহ হয় কত সালে?
- ক. ১৮৬০
- খ. ১৭৬০
- গ. ১৭৫৭
- ঘ. ১৮৫৭
৪। বাঙালি জাতীয়তাবাদের মূলভিত্তি কোনটি?
- ক. রাজনৈতিক চেতনা
- খ. ইতিহাস ও ঐতিহ্য
- গ. ধর্ম
- ঘ. ভাষা
৫। পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তানের
মধ্যে বিস্তর ব্যবধান ছিল-
i. ভৌগলিক অবস্থান
ii. ভাষায়
iii. ধর্মে
নিচের কোনটি সঠিক?
- ক. i ও ii
- খ. i ও iii
- গ. ii ও iii
- ঘ. i, ii ও iii
৬। তিতুমীর কোন জেলায় জন্মগ্রহণ করেন?
- ক. নারকেল বাড়িয়া
- খ. ঢাকা
- গ. চব্বিশ পরগনা
- ঘ. কলকাতা
৭। আশরাফ অর্থ কী?
- ক. ভদ্র লোক খ. দরিদ্র লোক
- গ. সুন্দর ঘ. জ্ঞানী
৮। খাঁটি দেশপ্রেমিক ছিলেন-
i. তিতুমীর
ii. শেখ মুজিবুর রহমান
iii. সোহরাওয়ার্দী
নিচের কোনটি সঠিক?
- ক. i ও ii খ. i ও iii
- গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯। দ্বৈত শাসন বলতে কোন ধরনের শাসন বোঝায়?
- ক. দুজনের শাসন
- খ. দুই রাষ্ট্রের শাসন
- গ. দুই প্রদেশের শাসন
- ঘ. প্রশাসনে দুইটি কর্তৃপক্ষের
উপস্থিতি
১০। লক্ষ্ণৌ চুক্তি কত সালে সম্পাদিত হয়?
- ক. ১৯১৭ সালে
- খ. ১৯১৬ সালে
- গ. ১৯১৮ সালে
- ঘ. ১৯১৫ সালে
১১। ১৯১৯ সালের প্রবর্তিত নতুন আইনে
প্রদেশে ছিল-
- ক. স্বায়ত্তশাসন
- খ. দ্বৈতশাসন
- গ. গভর্নরের শাসন
- ঘ. গভর্নর জেনারেলের শাসন
১২। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
- ক. লর্ড কর্নওয়ালিশ
- খ. লর্ড কার্জন
- গ. লর্ড ডালহৌসি
- ঘ. লর্ড ক্যানিং
১৩। ভারতে প্রথম আদমশুমারি হয় কখন?
- ক. ১৯৭২ সালে
- খ. ১৮৬২ সালে
- গ. ১৮৫২ সালে
- ঘ. ১৮৭২ সালে
১৪। নবাব সিরাজ উদ্দৌলার রাজত্ব ছিল-
i. বাংলা ii.
বিহার iii. উড়িষ্যা
নিচের কোনটি সঠিক?
- ক. i ও ii খ. i
ও iii
- গ. ii ও iii ঘ. i,
ii ও iii
১৫। উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু
করেন কে?
- ক. লর্ড এগলিন
- খ. লর্ড ডাফরিন
- গ. লর্ড ক্যানিং
- ঘ. লর্ড হেস্টিংস
১৬। বঙ্গভঙ্গের সময় পশ্চিমবঙ্গ প্রদেশের
গভর্নর কে ছিলো?
- ক. লর্ড লিটন
- খ. অ্যান্ড্রু ফ্রেজার
- গ. লর্ড ডাফরিন
- ঘ. লর্ড কার্জন
১৭। সিপাহি বিদ্রোহের ফলে কোনটির অবসান ঘটে?
- ক. দেশীয় শাসনের
- খ. কোম্পানির শাসনের
- গ. মুঘল শাসনের
- ঘ. ব্রিটিশ শাসনের
১৮। ইলবার্ট বিল পাস করা হয় কত সালে?
- ক. ১৮৭৬ সালে
- খ. ১৮৬১ সালে
- গ. ১৮৬৩ সালে
- ঘ. ১৮৮৩ সালে
১৯। Constitutional history of India গ্রন্থটির রচয়িতা কে?
- ক. এন. সি. রায়
- খ. চেমসফোর্ড
- গ. মন্টোগু
- ঘ. লর্ড মিন্টো
২০। প্রথম বিশ্বযুদ্ধ হয় কত সালে?
- ক. ১৯৩১ সালে
- খ. ১৯১১ সালে
- গ. ১৯২৪ সালে
- ঘ. ১৯১৪ সালে
২১। গ্রিক শব্দ Archei অর্থ কী?
- ক. সাদরে গ্রহণ
- খ. আশা আকাঙ্খা
- গ. শাসন করা
- ঘ. আইন প্রয়োগ করা
২২। ১৯৩৫ সালের ভারত শাসন আইনে নতুন কয়টি
প্রদেশ হয়?
- ক. ১টি
- খ. ২টি
- গ. ৩টি
- ঘ. ৪টি
২৩। মন্ত্রি মিশন পরিকল্পনার সদস্য সংখ্যা
কত?
- ক. ২ জন খ. ৩ জন
- গ. ৪ জন ঘ. ৬ জন
২৪। কত সালে পাক-ভারত যুদ্ধ সংঘটিত হয়?
- ক. ১৯৬৫ সালে
- খ. ১৯৬৬ সালে
- গ. ১৯৬৯ সালে
- ঘ. ১৯৭১ সালে
২৫। জেনারেল আইয়ুব খানের মৌলিক গণতন্ত্রের
স্তর কয়টি ছিল?
- ক. ৪
- খ. ৫
- গ. ৬
- ঘ. ৭
২৬। বাঙালি মুক্তির সনদ হলো-
i. ৬ দফা
ii. ২১ দফা
iii. ১১ দফা
নিচের কোনটি সঠিক?
- ক. i ও ii
- খ. i ও iii
- গ. ii ও iii
- ঘ. i, ii ও iii
২৭। ১৯৭১ সালের কত তারিখে ইয়াহিয়া খান
সান্ধ্য আইন জারি করেন?
- ক. ২-৩ মার্চ
- খ. ৬-৫ মার্চ
- গ. ৩-৫ মে
- ঘ. ২-৩ মে
২৮। অপারেশন সার্চলাইট কত তারিখে হয়েছিল?
- ক. ২২ মার্চ ১৯৭১
- খ. ২৩ মার্চ ১৯৭১
- গ. ২৪ মার্চ ১৯৭১
- ঘ. ২৫ মার্চ ১৯৭১
২৯। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি
সেক্টরে ভাগ করা হয়?
- ক. ৯টি
- খ. ১০টি
- গ. ১১টি
- ঘ. ১২টি
৩০। মুজিবনগর সরকার গঠন করা হয় ১৯৭১ সালের
এপ্রিল মাসের কত তারিখে?
- ক. ১০ এপ্রিল
- খ. ১৩ এপ্রিল
- গ. ১৭ এপ্রিল
- ঘ. ২০ এপ্রিল
Post a Comment