সর্বশেষ

এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র মডেল টেস্ট-১। HSC Bangla 2nd Paper Model Test-1.


এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র মডেল টেস্ট-১

শ্রেণি- দ্বাদশ

                      বিষয় - বাংলা দ্বিতীয় পত্র                          বিষয় কোড: ১০২

সময়: ৩ ঘণ্টা                                                                                         পূর্ণমান: ১০০

'ক' বিভাগ (ব্যাকরণ) - ৩০

১। (ক) উচ্চারণ রীতি কাকে বলে? উদাহরণসহ বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো।                                              ৫

অথবা (খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ উচ্চারণ লেখো: অধ্যবসায়, জ্ঞাপন, দক্ষ, তত্ত্বাবধান, চর্যাপদ, স্মর্তব্য, জনশ্রুতি, ভবিষ্যৎ।

২। (ক) ণ-ত্ব বিধান বলতে কী বোঝো? বাংলা ভাষায় তৎসম শব্দের বানানে মূর্ধন্য-ণ ব্যবহারের পাঁচটি নিয়ম লেখো।              ৫

অথবা (খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখো: দার আত্বস্ত, ইতিপূর্বে, ঝঞ্জাট, নুন্যতম, মনোকস্ট, শুশুষা, সম্বর্ধনা, বিভিষীকা।

৩। (ক) যোজক কাকে বলে?বৈশিষ্ট্য অনুযায়ী যোজকের প্রকারভেদ আলোচনা করো।                                                ৫

অথবা (খ) নিম্নরেখ যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দশ্রেণি নির্দেশ করো:

i) পয়লা বৈশাখ বাঙালির উৎসবের দিন।

ii) তার মায়ের হাতের পিঠা যেন অমৃত।

iii) সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু।

iv) মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা।

 v) যাত্রীরা লাফিয়ে নামল।

vi) যথা ধর্ম, তথা জয়।
vii)
হে মহান, তোমাকে অভিবাদন!
viii)
সুখ কে না চায়?

৪। (ক) "উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে"- উদাহরণসহ উক্তিটি বিশ্লেষণ করো।                                ৫
অথবা
(
খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো:
মৌমাছি, উদ্বেল, নরাধম, পঙ্কজ, নদীমাতৃক, গুরুভক্তি, মায়েঝিয়ে, হাতাহাতি।

৫। (ক) বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কী কী গুণ থাকা প্রয়োজন? উদাহরণসহ আলোচনা করো।                         ৫
অথবা
(
খ) বাক্য রূপান্তর করো (যেকোনো পাঁচটি):
i)
জন্মভূমিকে সবাই ভালোবাসে। (নেতিবাচক)
ii)
যিনি জ্ঞানী, তিনি সত্যিকারের ধনী। (সরল)
iii)
আশপাশে কোনো শব্দ নেই। (অস্তিবাচক)

iv) সূর্যোদয়ে অমানিশা কেটে যাবে। (জটিল)
v)
কাজটা তোমার করা উচিত। (অনুজ্ঞাসূচক)
vi)
ত্যাগের এ মহিমা অপূর্ব! (বিস্ময়সূচক)
vii)
দশ মিনিট পর ট্রেন এলো। (যৌগিক)
viii)
চলো ঘুরে আসি। (প্রশ্নবাচক)

৬। (ক) নিচের যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখো:                                                                 ৫
i)
পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্যতা আমাদের মুগ্ধ করে।
ii)
সারাজীবন ভূতের মজুরি খেটে মরলাম।
iii)
তাহাকে এখান থেকে যাইতে হবে।
iv)
বিশ্বে বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় আটাশ কোটি।
v)
আমার টাকার আবশ্যক নাই।
vi)
সকল সভ্যগণ সভায় উপস্থিত ছিলেন।
vii)
তিনি স্বস্ত্রীক নিউমার্কেটে গিয়েছেন।
viii)
মহারাজা সভাগৃহে প্রবেশ করিলেন।

অথবা (খ) অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখো:
রাত জেগে ফেইসবুক দেখে অনেক ছাত্ররা নিজেদের শরীরের ক্ষতি করছে। এতে তারা যেমন মানসিক দৌর্বল্যতায় ভুগছে তেমনি পড়াশুনায় হচ্ছে অমনোযোগী। তাছাড়া আবশ্যকীয় প্রসুতির অভাবে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পেরে অনেকে চোখে সর্ষে পুষ্প দেখে।

'খ' বিভাগ (নির্মিতি) - ৭০

৭। (ক) যেকোনো দশটি শব্দের পারিভাষিক রূপ লেখো:                                                                      ১০

Agenda, Bankrupt, Editor, Forecast, Equation, Appendix, Terminology, Booklet, Copyright, Manuscript, Referendum, Subsidy, Ordinance, Ratio, Legend.

অথবা (খ) বাংলায় অনুবাদ করো:

In the modern world women have proved that they can go ahead with men shoulder to shoulder. It is not that their only duty is to serve as a mother and wife. They have many things to do. There remain many ways open for them. They can work in offices, schools, colleges and universities. They have formed a great asset for the nation.

৮। (ক) অমর একুশে গ্রন্থমেলা ২০২৬-এর সমাপনী দিবস মানিয়ে একটি দিনলিপি রচনা করো।                                    ১০

অথবা

(খ)'নৈতিক অবক্ষয় উন্নয়নের অন্তরায়'শিরোনামে একটি ভাষণ তৈরি করো।

৯। (ক) শিক্ষাসফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুর নিকট একটি বৈদ্যুতিন চিঠি লেখো।                                    ১০

অথবা
(খ) তোমার এলাকায় ডেঙ্গুজ্বর প্রতিরোধের আবেদন জানিয়ে পৌরসভা চেয়ারম্যানের কাছে একটি দরখাস্ত লেখো।

১০। (ক) সারমর্ম লেখো:                                                                                        ১০

অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ,
যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা;
যাদের হৃদয়ে কোনো প্রেম নেই- প্রীতি নেই- করুণার আলোড়ন নেই
পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া।
যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি,
এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয়
মহৎ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা কবিতা-
শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়।

অথবা

(খ) ভাব-সম্প্রসারণ করো:

প্রয়োজনে যে মরিতে প্রস্তুত বাঁচিবার অধিকার তাহারই।

১১। (ক) সাম্প্রদায়িক সম্প্রীতি সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো।                                                ১০
অথবা
(খ) 'স্বনির্ভরতার জন্য চাই ইচ্ছাশক্তি' শিরোনামে একটি খুদে গল্প রচনা করো।

১২। যেকোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো:                                                              ২০

(ক) নারীশিক্ষা ও জাতীয় উন্নয়ন

(খ) দ্রব্যমূল্য বৃদ্ধি ও তার প্রতিকার

(গ) কৃত্রিম বুদ্ধিমত্তা ও আগামীর পৃথিবী

Post a Comment

Previous Post Next Post